ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-৭-২০২২ রাত ১০:৬
জয়পুরহাটের আক্কেলপুরে নেশাজাতীয় ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে হাতনাতে আটক করেছে থানা পুলিশ। তারা হলেন, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামের অনিল চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র (৩০) এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (১৬)। 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ভেতর মসজিদের সামনে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করা অবস্থায় হাতেনাতে দুই যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। তারা দির্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে থানা পুলিশ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ‘তারা দুজনেই মাদক ব্যবসায়ী। তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ