ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১:১৫

"নিরাপদ মাছে ভরবো দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ূব আলী জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথাও সাংবাদিকদের অবহিত করেন। মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়। উপজেলা সৎস্য কর্মকর্তা জানান, নিয়ামতপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে যে সমস্ত কর্মসূচী নেওয়া হয়েছে তা হলো ২৩ জুলাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও ব্যানার ফেস্টন দিয়ে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। ২৪ জুলাই মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবী ও মৎস্য চাষীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মতবিনিময়।  ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা হবে। ২৭ জুলাই  মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ২৮ জুলাই মৎস্যচাষী ও সুফলভোগীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন উপকরণ বিতরণ। ২৯ জুলাই  ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহান সা, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ইমরান ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান