ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিরামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১:৪৬
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৩ থেকে ২৯ জুলাই পযর্ন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন ও উপজেলা খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায়।
 
মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সহ-সভাপতি জালাল উদ্দীন রুমি, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুর রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, ডাঃ নুরুল হক, মোবারক আলী, মাহামুদুল হক মানিক, আবু তাহেরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মতবিনিময় সভায় ৭দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও পোষ্টার ব্যানার স্থাপন, মাছের পোনা অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা। মৎস্য চাষীদের বিভিন্ন উপকরন ও পুরস্কার বিতরণ। প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত