আক্কেলপুরে বৃষ্টি কামনায় দুই গ্রামের মানুষের নামাজ আদায়
তীব্র গরম ও অনাবৃষ্টি কারণে জয়পুরহাটের আক্কেলপুরে মহান আল্লাহার নিকট বৃষ্টি কমনা করে ফসলী মাঠে নামাজ আদায় করেছে দুই গ্রামের মানুষ। এই নামাজ আদায় করা হয় উপজেলার রাজকান্দা ও রোয়ার গ্রামের মাঝামাঝি একটি মাঠে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, শনিবার সকাল ১০ টা থেকে নামাজ আদায়ের জন্য ফসলী জমির মাঠের মাঝ পর্যায়ে সমবেত হতে শুরু করে উপজেলার রাজকান্দা ও রোয়ার গ্রামের বিভিন্ন বয়সের লোকজন। নামাজে অংশগ্রহণ করে দুই গ্রামের প্রায় ৩’শ জন। ইমামের দায়িত্ব নিয়ে পৌনে ১১টায় নামাজ আদায় করান আক্কেলপুর দারুল কোরআন কওমী মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম।
নামাজ আদায় করতে আসা রোয়ার গ্রামের এক কৃষক বলেন,‘ আমন ধান চাষের সময় চলে যাচ্ছে। মাঠে পানি নাই। তাই নামাজ পড়ে আল্লাহার কাছে বৃষ্টি জন্য দোয়া করেছি।’
হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন,‘মূলত বৃষ্টি চেয়ে মাহান আল্লাহর দরবারে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করা হয়ে। এই নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির পাশাপাশি বিশে^র সকল মুসলমানদের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়