তিতাসে মৎস্য অফিসের ৬টি পদের মধ্যে ৫টি খালি : ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম
কুমিল্লার তিতাসে মৎস্য অফিসের ৬টি পদের মধ্যে ৫টিই খালি। যার ফলে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। কাঙ্খিত সেবা থেকে বি ত হতে সাধারণ জনগণ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার মৎস্য অফিসে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য বেরিয়ে আসে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নতুন সৃষ্টি হওয়া পদ মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে কাউকে অদ্যবধি দায়িত্ব দেওয়া হয়নি। উপজেলা মৎস্য অফিসারের পদটিতে প্রধান কর্মকর্তা থাকলেও সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, অফিস সহকারী ও অফিস সহায়ক পদটি খালি রয়েছে। জনবল সংকটের কারণে এ মাসের ১৫ তারিখে দাউদকান্দি উপজেলা মৎস্য অফিসে কর্মরত ক্ষেত্র সহকারী মোজাম্মেল হোসেনকে পেষনে তিতাসের দায়িত্ব দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আমি ২০২০ সালের ২৭ ডিসেম্বর তিতাসের দায়িত্বভার গ্রহণ করি। তখন সহকারী মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম ভ‚ঁইয়াকে পেলেও ৩ মাস পর তিনি অন্যত্র বদলী হয়ে যান। এরপর থেকে ৬টি পদের মধ্যে ৫টি খালি হয়ে যায়। বর্ষা মৌসুমে মৎস্য অফিসের অনেক কাজ। জনবল সংকটের কারণে কোন কাজই করতে পারছি না।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, মাঠ পর্যায়ের সকল কর্মচারীসহ বিভিন্ন স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied