বার্সেলোনা ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছে
অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে টিভি স্বত্বের চার ভাগের এক ভাগ ২৫ বছরের জন্য বেচে দিয়েছে বার্সেলোনা। সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আপাতত হয়ত কিছুটা স্বস্তি পাচ্ছে বার্সেলোনা, তবে এভাবে ভবিষ্যত আয়ের ক্ষেত্র হাতছাড়া করার বিষয়টি পরবর্তীতে বার্সেলোনার কাল হয়ে দাঁড়াবে না তো?
বার্সেলোনা সমর্থকদের থেকে শুরু করে ফুটবল বোদ্ধারাও এই বিষয়টি নিয়ে সন্দিহান। সাবেক ইংলিশ ফুটবলার এবং বর্তমান ধারাভাষ্যকার গ্যারি নেভিল কাতালান ক্লাবটির অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন।
মার্কিন বিনিয়োগ সংস্থা সিক্সথ স্ট্রিটের কাছে আগেই ১০ শতাংশ টিভি স্বত্ব ছেড়ে দিয়েছিল বার্সেলোনা। গতকাল শুক্রবার (২২ জুলাই) প্রতিষ্ঠানটির কাছে টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রি করে দেয় ক্লাবটি। এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানাতে একটি টুইট করেছিল বার্সেলোনা। সেই টুইট রিটুইট করে নেভিল লিখেছেন, ‘বার্সেলোনা এখনো কেন সুপার লিগ খেলতে চায়? ঠিক এই কারণে। ১.২ বিলিয়ন পাউন্ড দেনায় থাকা একটি ক্লাব তাদের ভবিষ্যৎ আয়ের ক্ষেত্র বেচে দিয়ে এখন খেলোয়াড়দের পেছনে টাকা ঢালছে এবং ‘আশা’ করছে তাদের সিদ্ধান্ত সুফল বয়ে আনবে। এত বড় মাপের একটি ক্লাবের এটা স্রেফ জুয়া খেলা।’
অর্থনৈতিক সংকট দূরে ঠেলতে গত ১৬ জুন বার্সেলোনার ইজিএম সভায় ক্লাবের টিভি স্বত্বের ২৫ ভাগ এক বা একাধিক বিনিয়োগকারীর কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বার্সেলোনা। ইজিএম সভায় বার্সা লাইসেন্সিং এবং মার্চেন্ডাইজিংয়েরও (বিএলএম) ৪৯.৯৯ শতাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টিভি স্বত্ব এবং বিএলএমের অংশবিশেষ বিক্রি করে প্রায় ৬০০ মিলিয়ন ইউরোর তহবিল জোগাড় করতে চায় কাতালান ক্লাবটি।
বার্সেলোনা এখন প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এরই মধ্যে ২০ জুলাই প্রথম প্রীতি ম্যাচে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলে পরাজিত করেছে কাতালান ক্লাবটি। পরবর্তী ম্যাচে ২৪ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
এমএসএম / এমএসএম
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ