ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে চেক হাতিয়ে নিয়ে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২২ রাত ১০:২০
নওগাঁর নিয়ামতপুরে ভূয়া এডি এগ্রো কোম্পানির মালিক শরিফুল ইসলাম তার কোম্পানিতে চাকুরি দেওয়ার নামে বিভিন্ন জনের নিকট হতে ফাঁকা চেক হাতিয়ে চেকে ইচ্ছামত টাকা বসিয়ে মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(২৩ জুলাই) বিকাল ৪ টায় নিয়ামতপুর পেষ্টিসাইড অফিসার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এডি কোম্পানির মালিক শরিফুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শেখের দাইড় গ্রামের আফসার আলীর ছেলে। তার কোম্পানিতে ভূয়া নিয়োগ পাওয়া নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু বক্করের ছেলে শরিফুল ইসলাম। তিনি বলেন, বিগত দুই বছর আগে আমাদের নিয়োগ দেওয়ার সময় ফাঁকা চেক নেয়। চাকরি শুরুর পর যে সমস্ত কীটনাশক পণ্য দেয় তার কোন গুনগত মান না থাকায় সেগুলো মার্কেটে না চলায় হিসাব বুঝিয়ে চাকরি ছেড়ে দিলে এডি কোম্পানির মালিক শরিফুল ইসলাম আমাকে চেক দিতে অনীহা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিমপেক্স কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার ইউনুস আলী, উইন এগ্রো কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার সাকিব হাসান শুভ প্রমূখ। বক্তরা বলেন, এডি এগ্রো কোম্পানিতে চাকুরি দেওয়া নামে ফাঁকা চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে চাকুরি প্রার্থীদের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দিয়েছে এডি এগ্রো কোম্পানির মালিক শরিফুল। তার পণ্যের কোন লাইসেন্স ছিল না। তিনি সারা দেশে থেকে কোম্পানিতে লোকনিয়োগ দিবে বলে, ফাঁকা চেকে টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়েছে। এতে সবকিছু হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছে চাকুরি প্রার্থীরা উপায়ন্তু না দেখে মানববন্ধন করেছে এসব চাকুরি প্রার্থীরা।
চেক জালিয়াতির বিষয়ে জানতে চাইলে এডি এগ্রো কোম্পানির মালিক শরিফুল ইসলাম বলেন, আমার কোম্পানিতে চাকরি করার সময় বকেয়া রাখার কারণে শরিফুলের বিরুদ্ধে ৩৬ লক্ষ টাকার চেক মামলা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান