ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৩-৭-২০২২ রাত ১০:৩৭
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ "এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
 
শনিবার (২৩ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। 
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, সম্পাদক এস এম শহিদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, কার্যনিবাহী সদস্য মোঃ লিটন সরকার, সদস্য আকবর হোসেন, বাবুল রানা, আ. হামিদ, জাহিদুর জুয়েল প্রমূখ।
 
সপ্তাহব্যাপী কর্মসূচির ১ম দিন সংবাদ সম্মেলন, মতবিনিময় ও মাইকিং প্রচারণা। ২য় দিন র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ। ৩য় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন।
 
৪র্থ দিন ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা। ৫ম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক আলোচনা বিতর্ক প্রতিযোগিতা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ঠ দিন হাটবাজার ও জনবহুলস্থানে মৎস্যচাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, ভিডিও এবং প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৭ম দিন জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি