ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসির বার্সা অধ্যায় শেষ হয়ে যায়নি : লাপোর্তা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ১২:২৬

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির প্রায় দুই দশক দীর্ঘ সম্পর্কটা শেষ হয়ে গেছে গেল বছর। অর্থনৈতিক সমস্যার বেড়াজালে নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ধরে রাখা সম্ভব হয়নি ক্লাবটির পক্ষে। আর্জেন্টাইন তারকার এভাবে চলে যাওয়া এখনো পোড়ায় ক্লাবটিকে। সম্প্রতি ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন এই কথা। আশাবাদ ব্যক্ত করলেন, শিগগিরই তাকে দলে ফেরানোর।

যুক্তরাষ্ট্রে বার্সেলোনা আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদের। তার ঠিক আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি জানান, ‘মেসি বার্সার জন্য সব কিছু করেছে। এমন অবদানের জন্য সে ইতিহাসেরই সেরা হয়ে গেছে। বার্সেলোনার ইতিহাসে তার তুলনা কেবল ইয়োহান ক্রুইফের সঙ্গেই হয়।’

কেন মেসিকে ছাড়তে হয়েছিল তার জবাবে লাপোর্তা বলেন, ‘যেমন আর্থিক পরিস্থিতিতে ক্লাবের দায়িত্বে এসেছিলাম, এমন কিছু একটা হতোই। তবে কোচ ও খেলোয়াড়দের চেয়ে ক্লাবের অবস্থান অনেক ওপরে।’

তবে মেসির বার্সা অধ্যায় শেষ হয়ে গেছে, এমনটা মনে করেন না তিনি। বললেন, ‘আমি মনে করি, আমি আশা করি, মেসির বার্সা অধ্যায়টা শেষ হয়ে যায়নি। আর আমি মনে করি, এই অধ্যায়টা, যেটা বন্ধ হয়নি এখনো, সেটায় ভালো কিছু মুহূর্ত আনার দায়িত্বটা আমাদেরই, যাতে করে অধ্যায়টা একটা প্রাপ্য সমাপ্তি পায়। যেভাবে শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তার চেয়ে যেন ভালো হয়।’

মেসিকে ধরে রাখতে না পারার কারণ হিসেবে সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর অধীনে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাকে দেখলেন বার্সার বর্তমান সভাপতি। তবে তিনি এটাও মেনে নিলেন, মেসির কাছে ঋণী তিনি। 

বললেন, ‘বার্সা সভাপতি হিসেবে আমার মনে হয় ক্লাবের যা প্রয়োজন ছিল, তাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে, আর একজন সভাপতি হিসেবে আমার মনে হয়, তার কাছে আমি ঋণী।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে