ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হোমনায় শখ পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন সাইফুল ইসলাম


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ১:৪৭
কুমিল্লার হোমনা উপজেলায় নিজের শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন মো. সাইফুল ইসলাম নামে এক যুবক। তিনি চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে।
 
গতকাল শনিবার (২৩ জুলাই) উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের সাইফুল ইসলাম আত্মীয়দের নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান একই উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রামে। কনে পার্শ্ববর্তী ২নং ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার দুই ভাই দুই বোনের মধ্যে তৃতীয়।
 
এদিকে, গতকাল দুপুর ২টার দিকে দড়িচর ঐতিহাসিক খেলার মাঠে হেলিকপ্টারের বরযাত্রীরা অবতরণ করলে সেখানে হয়ে গেল এক এলাহী কাণ্ড। ফলে বর দেখার জন্য না হলেও হেলিকপ্টার দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন এলাকার ছোট-বড় শত শত উৎসুক নারী-পুরুষ।
 
পারিবারিক সূত্রে জানা যায়, চান্দেরচর গ্রামের আমিরুল ইসলামের তৃতীয় ছেলে মো. সাইফুল ইসলাম একজন ব্যবসায়ী। তার স্থানীয় চান্দেরচর বটতলী বাজারে কসমেটিক্স ও হার্ডওয়্যারের ব্যবসার পাশাপাশি ডিস লাইনের ব্যবসা রয়েছে। তার বড় ভাই মো. আমান উল্লাহ একজন আইটি উদ্যোক্তা। তিনি নিজের স্বপ্ন পূরণ করতেই বড় ভাইকে নিয়ে হেলিকপ্টারে করে কনের বাড়িতে রওনা হন।
 
এ বিষয়ে বরের বাবা মো. আমিরুল ইসলাম বলেন, তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সাইফুল ইসলাম তৃতীয়। তার দীর্ঘদিনের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। টাকা-পয়সা দিয়ে কী হবে? আমার ছেলে আনন্দ করেছে এতেই আমরা খুশি।
 
ছেলে সাইফুল ইসলামের শখ পূরণে রাজধানী ঢাকা থেকে ১ লাখ টাকায় একটি হেলিকপ্টার ভাড়া করেন। হেলিকপ্টারে চড়িয়ে ছেলেকে বিয়ে করাতে পেরে তিনি খুব আনন্দিত।
 
এদিকে মেয়ের জামাই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসায় খুশি সাইফুল ইসলামের শ্বশুর মো. জয়নাল আবেদীন। তিনি জানান, মেয়ের জামাই হেলিকপ্টারে করে আমার মেয়েকে নিতে এসেছে। এতে আমি খুবই আনন্দিত। আমার মেয়ে ও মেয়ের জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন।

এমএসএম / জামান

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ