ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ৩:৪৩
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামান।
 
রবিবার (২৪ জুলাই) কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের উপস্থিতিতে তার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
 
এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।
 
তিনি জানান, ম্যানেজিং কমিটির ৯ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামানকে সভাপতি ঘোষণা করা হয়।
 
সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলেও জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।
 
সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এ যাত্রা। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ