চায়না জাল ব্যবহারে দেশের মৎস্যখাতে অনেক বড় ক্ষতি হচ্ছে-স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দিন দিন চায়না জালের ব্যবহার বেড়েই চলছে। এই জাল ব্যবহারের মাধ্যমে মাছের পোনাসহ বড় সব মাছ ধরা হচ্ছে। এতে করে দেশের মৎস্যখাতে অনেক বড় ক্ষতি হচ্ছে। এভাবে পোনা মাছ ধরলে এক সময় পানিতে আর মাছ দেখা যাবে না। আগে শুনেছি কারেন্ট জাল দিয়ে মা মাছ ধরে মাছের উৎপাদন কমিয়ে ফেলতো। কিন্তু বর্তমানে কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল মাছের উৎপাদন কমিয়ে ফেলবে। তাই এসমস্ত জাল ব্যবহার বন্ধে প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রোববার (২৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নদীর পানি শিল্পের বর্জ্যে কালো হয়ে গেছে। চোখের সামনে আমরা আমাদের নিজেদের জীবন নষ্ট করছি। যেখান থেকে আমাদের খাদ্যের ব্যবস্থা হয, সেগুলো আমরা ধ্বংস করছি। পৃথিবীর কোথাও এরকম হয় না। অন্যান্য দেশে পানিতে মাছের চলাচল দেখা যায়। আর আমাদের দেশের পানিতো আলকাতরার মত হয়ে গেছে।
তিনি বলেন, দিন দিন আমাদের দেশে জনসংখা বৃদ্ধি পাচ্ছে। সে কারণে খাদ্যের চাহিদা বেড়েছে। দেশের উন্নয়নের জন্য জমি ও পানি নষ্ট করা যাবে না। পানি নষ্টের কারণ গুলো বন্ধ করতে হবে। কলকারখানার বর্জ্য, কৃষি খেতে অতিরিক্ত কীটনাশক মিশ্রিত পানি যাতে নদী ও খাল-বিলে যেতে না পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে,যেন কোন ধরনের আবর্জনা ও বিষাক্ত কেমিক্যাল পানিতে না ফেলি।
এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আব্দুস সালাম, পৌর-মেয়র মোঃ রমজান আলী, জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
Link Copied