রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল চাষীদের পুরস্কার বিতরণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে মাছ চাষে সফলতা অর্জন করায় তিনজনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন নার্সারীতে পোনামাছ উৎপাদনে লালানগরের সোলতান উদ্দিন আকবর, কার্প জাতীয় মাছের মিশ্রচাষে সরফভাটার মো. আজিম উদ্দিন এবং মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনে রাঙ্গুনিয়া পৌরসভার মো. আবদুল আলীম এই পুরস্কার লাভ করেন। রোববার (২৪ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি নাজিম মোহাম্মদ লোকমান, মৎস্য খামারী সাখাওয়াত হোসেন। পরে উপজেলা পর্যায়ে ৩টি ক্ষেত্রে মাছচাষে সফলতার জন্য তিনজনকে পুরস্কার তুলে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ