ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হোমনায় মৃত প্রবাসি পরিবারকে আর্থিক সহায়তা দিল হোমনা তিতাস প্রবাসি কল্যান পরিষদ


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:১১
কুমিল্লার হোমনায় দুবাই কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত  হয়ে মৃত আবিদ আলীর ছেলে মৃত বাদশা মিয়ার পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন হোমনা-তিতাস প্রবাসি কল্যান পরিষদ।
 
গতকাল রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর-শরিফপুর গ্রামে হোমনা-তিতাস প্রবাসি কল্যান পরিষদের কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন খন্দকার মৃত বাদশা মিয়ার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন। 
 
এ সময় তার স্ত্রীর উপস্থিতে কল্যান পরিষদের পক্ষ থেকে তার দুই ছেলের নিকট ১ লক্ষ টাকা এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি'র নিজস্ব তহবিল থেকে আরো ১০ হাজার টাকা সহ মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 
জানা গেছে, মৃত বাদশা মিয়া দুবাইতে চাকুরী রত অবস্থায় গত ৯ জুলাই হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যবরণ করেন। তার লাশ দেশে পাঠানোর জন্য হোমনা-তিতাস কল্যান পরিষদের সদস্যবৃন্দদের চেষ্ঠায় গত ১৬ জুলাই তার মৃত লাশ দেশে আনা হয়।
 
ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবার কে সান্তনা দেন 
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। 
 
এ সময় আর্থিক অনুদান তুলে দেন প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মহিউদ্দিন খন্দকার, সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মোস্তফা কামাল, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, সংগঠনিক সম্পাদক আবুল কালাম, সদস্য আলামিন, মো.ফারুক, জামান মিয়া।
 
এছাড়া আরো উপস্থিত ছিলেন ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, ঘাগুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, স্থানীয় ইউপি সদস্য ফারুকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
প্রবাসি কল্যান পরিষদের সভাপতি মহিউদ্দিন খন্দকার জানান, বিদেশ থেকে বাদশা মিয়ার লাশ দেশে আনার জন্য যে খরচ হয়েছে তা পরিষদ বহন করেছে। এ ছাড়া সংসদ সদস্যের নিদের্শ মতে প্রবাসি ও তার পরিবারের যে কোন সমস্যা সমাধানে এ সংগঠন কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ