ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

পরিবারের দাবি হত্যা

আক্কেলপুরে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:১৭

জয়পুরহাটের আক্কেলপুরে রান্না ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মারুফা আক্তার (৩২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার সোনামুখি ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে ঘটেছে।
নিহত মারুফা আক্তার উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কাজী নূর মোহাম্মদের পৃত্রবধূ এবং কাঁঠালবাড়ি আর.কে.এম মাদ্রাসার শিক্ষক কাজী রুহুল আমিনের স্ত্রী। তার পিতার বাড়ি পাশর্^বর্তী ক্ষেতলাল উপজেলার মামুদপুর গ্রামে এবং নাটরের একটি বেসরকারি এনজিও কর্মী । 
থানা পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস পূর্বে মামুদপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মারুফার ২য় বিয়ে হয় রুহুল আমিনের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাদের মধ্যে কলোহ লেগেই থাকত। এ নিয়ে মাদ্রাসা শিক্ষক তার স্ত্রী মারুফাকে মারধরও করত। শনিবার দুপুরে স্বামীর বাড়িতে আসে মারুফা। বাড়িতে তালা দেখে অবস্থান করে পাশের একটি বাড়িতে। রবিবার সকালে রান্না ঘরের একটি ভাঙ্গা জানালা গিয়ে ঝুলন্ত অবস্থায় জিহাদ নামের এক ছেলে মারুফার ঝুলন্ত দেহ দেখতে পায়। তার চিৎকারে স্থানীয়রা এসে ভাঙ্গা জানালা দিয়ে প্রবেশ করে ঝুলন্ত লাশটি নামিয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই বাড়ির তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লাশটি উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনার পর থেকেই স্বামী নিখোঁজ। তবে স্থানীয়রা অনেকেই বলেন রুহুল আমিন তার স্ত্রীকে তালাক দিয়েছে। তবে তালাকের বিষয়ে নিহতের পরিবার কিছু জানেনা বলে দাবী করে। এর পূর্বেও রুহুল আমিনের আরো ২টি বিয়ে হয়েছিল। নিহতের পূর্বের একটি ছেলে ও রুহুলের ২ টি মেয়ে রয়েছে।
নিহতের বোন মাসুদা খাতুন বলেন, ‘যৌতুকের দাবিতে তার স্বামী তাকে প্রায় মারধর করত। এমনকি নাটোরে তার কর্মস্থলে গিয়েও টাকার দাবিতে মারধর করত। এ কারণে আমার বোনকে হত্যা করেছে বলে আমরা ধারনা করছি’।
নিহতের মা মাহবুবা খাতুন বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করতে পারেনা। মেয়ের লাশ ঝুলন্ত থাকলেও তার পা মাটিতে লেগে ছিল। জামাই বিভিন্ন সময় টাকা দাবি করছিল, টাকা না দেওয়ায় আমার মেয়েকে সে মেরে ফেলেছে। আজ রবিবার সকাল ৬:৮ মিনিটে আমার মেয়ে আমাকে ফোন করেছিল। আমি নামাজে থাকায় নাতি মোস্তাকের সাথে(মারুফার প্রথম পক্ষের ছেলে) কথা হয় ’। 
ঘটনার পর থেকে অভিযুক্ত কাজী রুহুল আমিন পলাতক ও তার ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে কাঁঠালবাড়ি আর.কে.এম মাদ্রাসার সুপার গোলাম আযম বলেন, ‘রুহুল আমিন আমার মাদ্রাসার এবতেদায়ি শাখার সহকারি মৌলভী। গত শনিবার তার স্ত্রী আমাকে মুঠোফোনে তার স্বামী তালাক দিয়েছে সে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ফোন দিয়েছিল। পরে বিষয়টি নিয়ে তার স্বামীর সাথে কথা বললে সে অস্বীকার  করে। তাদের মধ্যে কলোহ লেগেই থাকত। আজ(রবিবার) সে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এঘটনায় মেয়েটির পরিবার থানায় মামলা করেছেন। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে’। 

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ