রাউজানে শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০ বস্তা আবর্জনা ক্রয় করলেন মেয়র
চট্টগ্রামের রাউজান পৌরসভাকে আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন হিসেবে গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৪০০ বস্তা আবর্জনা কেনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় আবর্জনা কিনেছেন মেয়র জমির উদ্দিন পারভেজ। রোববার (২৪ জুলাই) সকালে রাউজান রামগতি ধর, রামধন ধর, আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০ বস্তা প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল আবর্জনা ২০০ টাকা ধরে ক্রয় করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র, শিক্ষক ফিরোজ আহমেদ, বিপ্লদ দাশ, যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সম্পাদক আবু সালেক, ছাত্রলীগের সহ-সম্পাদক নাসির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী প্রমুখ।
শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক অপচনশীল এই আবর্জনা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মেয়র জমির উদ্দিন পারভেজ।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়