হাটহাজারীতে গ্যাস সিলিন্ডারের আড়ালে অবৈধ কাঠ পাচার
চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে অবৈধভাবে কাঠ পাচারের সময় জাম কাঠসহ দুজনকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। রোববার (২৪ জুলাই) ভোরে হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ ক্যাম্পের সামনে থেকে কাঠগুলো জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মো. জসিম (৪০) এবং মো. ইলিয়াছ( ৫২)।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ক্যাম্পের সামনে থেকে সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারবোঝাই করা ট্রাকে করে অবৈধভাবে কাঠ পাচারের সময় চেরাইকৃত জাম কাঠসহ একটি ট্রাককে (চট্ট মেট্রো-ন-১১-৭৮৯২) আটক করা হয়। এ সময় চালকসহ দুজনকে আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ উপজেলার ১১ মাইল এলাকায় বন অফিস কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।
এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মেহেদী, এফজি মিলন কান্তি মণ্ডল সহযোগিতা করেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর