বিরামপুরে জন্ম নেয়া শিশু পদ্মার পর সেতুর মৃত্যু, সুস্থ আছে স্বপ্ন
গত ১৮ জুলাই দিনাজপুরের বিরামপুরে সাদিনা বেগম নামে এক প্রসূতি তিন কন্যাসন্তানের জন্ম দেন। শিশুগুলো জন্ম নেয়ার পর তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা, সেতু। এদের মধ্যে গত শনিবার পদ্মা নামে শিশুটির মৃত্যু হয়, পরে রোববার রাতে সেতুও মারা যায়। পদ্মা ও সেতুর মৃত্যু হলেও বেঁচে রয়েছে স্বপ্ন।
গতকাল রোববার (২৪ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে শিশু সেতুর মৃত্যু হয়। এর আগে গত শনিবার বিকেলে নিজ বাড়িতে পদ্মা মারা যায়। শিশুর পিতা জাহিদুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সুত্রে জানা যায়, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন কন্যাসন্তানের জন্ম দেন প্রসূতি সাদিনা বেগম। তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এক দিন পর শিশুদের নিজ বাড়িতে আনা হয়।
শিশুর পিতা জাহিদুল ইসলাম বলেন, তিন শিশু সন্তানকে বাড়িতে সুস্থ দেখে বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর শিশু মা সাদিনা বেগম মোবাইল ফোনে পদ্মার অসুস্থতার বিষয়ে জানায়। বাড়িতে আসার আগেই পদ্মার মৃত্যু হয়। এরপর রোববার রাতে একই ভাবে মারা যায় সেতু।
জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, শনিবার পদ্মা নামে শিশুটি মারা যাওয়ার বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জেনেছি। রোববার রাতে সেতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied