ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যরাতে জিম্বাবুয়ে যাচ্ছেন তিন ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ১২:৩১

ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে চারদিন পুরো বিশ্রামও মেলেনি। কারও কারও তিনদিন আপন ভুবনে কাটিয়েই আবার উড়াল দিতে হচ্ছে জিম্বাবুয়ের উদ্দেশে। সব কিছু ঠিক থাকলে মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার আজ (সোমবার) মধ্যরাতে জিম্বাবুয়ের হারারের উদ্দেশে দেশ ছাড়ছেন।

আজ মধ্যরাত বলা হলেও ক্যালেন্ডারের পাতায় লেখা থাকবে আসলে ২৬ জুলাই। কারণ ফ্লাইটটি সোমবার রাত ১২টার পরে, ১টা ৪০ মিনিটে। তবে আজ মাত্র তিনজন গেলেও, বড় বহর জিম্বাবুয়ের উদ্দেশ্যে অ্যামিরেটসের বিমানে চেপে বসবে আগামীকাল।

মঙ্গলবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করবে টি-টোয়েন্টি দলের মূল বহর। তার আগে আজ দিনগত রাত ১টা ৪০ মিনিটে ম্যানেজার নাফিস ইকবাল, তিন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার এবং ফিজিওসহ পাঁচজনের ছোট দল জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে।

জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও বিসিবি প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান আজ সকালে জাগো নিউজকে এ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ টাইগারদের। ৩১ জুলাই দ্বিতীয় ও ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট পরের দুই ওয়ানডে তামিম ইকবাল বাহিনীর।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে