মানিকগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২
মানিকগঞ্জের সিংগাইরে ডিবি পুলিশের অভিযানে ৫০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ জুলাই) রাত সোয়া ১২টার দিকে সিংগাইর উপজেলার আলীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- সিংগাইর উপজেলার কালিনগর-গাড়াদিয়া (বয়রা) এলাকার মোন্নাফ হোসেন ওরফে মুন্নাফের স্ত্রী হামিদা বেগম ওরফে হামিদা আক্তার (২৯) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জসিম উদ্দিন ওরফে নেহাল (৩২)।
সোমবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশররফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা ডিবির একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে রোববার রাতে সিংগাইর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নারী মাদক কারবারি হামিদা বেগম ওরফে হামিদাকে তার নিজ বাড়ি থেকে ৫০০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৩ হাজার নগদ টাকাসহ এবং মাদক কারবারি জসিম উদ্দিন ওরফে নেহালকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, মাদক কারবারি নেহাল মহিলা মাদক কারবারি (ডিলার) হামিদার কাছ থেকে হেরোইন ক্রয় করে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। ওই সময় নেহাল হামিদার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ক্রয় করে। তখন তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সিংগাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। কারবারি হামিদা আক্তারের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও জানান তিনি।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
Link Copied