ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মধুপুরে চাহিদা বেড়েছে সৌর বিদুতের

সিন্ডিকেট করে ব্যাটারি, প্যানেলের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ১:৪৭

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বিকল্প পথে মধুপুরের পাহাড়ি অঞ্চলের মানুষ। জ্বালানি স্বল্পতায় উৎপাদনে বিঘ্ন ঘটায় দেশজুড়ে বিদ্যুতের লোডশেডিং চলছেই। আগামীতে এটি ভয়ংকর রূপ ধারণ করবে বলে বিদ্যুৎ সংশ্লিষ্টরা সতর্কবাণী দিচ্ছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য থেকে জানা যায়, দিনে গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে। তাই সারাদেশে লোডশেডিং বাড়ানো হয়েছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের পরিস্থিতি অনেক খারাপ। একে তো প্রচণ্ড গরম, তার ওপর বিদ্যুৎ নেই। দিনে ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা।

ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ যাচ্ছে এবং আসছে দীর্ঘসময় পরে। দুর্ভোগ থেকে মুক্তির জন্য সৌর বিদ্যুতের প্যানেল কেনার হিড়িক পড়েছে। বিদ্যুতের লোডশেডিং থেকে রেহাই (রক্ষা) পেতে সোলার প্যানেল সিস্টেম ব্যবহারের দিকে আগ্রহ বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সিন্ডিকেট তৈরি করে সোলার ফ্যান, ব্যাটারি, প্যানেলের, দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। এতে ভোগান্তির শিকার হচ্ছে মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ।

মধুপুর শহীদ স্মৃতি রোডের সঞ্চিতা এন্টারপ্রাইজ নামের ইলেকট্রিক সামগ্রির দোকানে প্রতিদিনই ভীড় বাড়ছে। গত এক সপ্তাহ ধরে একই চিত্র।মধুপুর পৌর এলাকার বাসিন্দা তরুণ খালেদুজ্জামান মানিক ছিলেন একজন উদ্যোক্তা। রাতভর তার কাজ চলতো। এখন কাজ না করলেও প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার তার সর্বদিক দিয়ে আগের মতোই। কিন্তু দিনের বেশির ভাগ সময় বিদ্যুতহীন থাকতে থাকতে তিনি বোর হয়ে গেছেন। তাই দুটো ফ্যান চালানো, চারটি বাল্ব জ্বালাতে সাধ্যের মধ্যে সোলার বিদ্যুতের ব্যবস্থা করতে মধুপুরের দি অ্যাকটিভ ইলেকট্রিসিটি, সঞ্চিতা ও পাহাড়ী ফুল নামের তিনটি দোকান ঘুরে দোকানীদের কৌশলী ইস্টিমেটে তিনি সন্দিহান। তিনি বলেন, চাহিদা দেখে প্রতিদিনই দাম বাড়িয়ে দিচ্ছেন তারা। ১৩০ ওয়াটের প্যানেল তৈরিতে এক মাস আগের তুলনায় তিন হাজার টাকা বেশি গুণতে হচ্ছে।

সঞ্চিতার মালিক আশুতোষ মালাকার সোলার প্যানেলের সব কিছুর দাম দিন দিন বাড়ার বিষয়টি স্বীকার করে বলেন, বেশি দামে কিনে আনতে হচ্ছে বলে বিক্রির দামও বেড়ে যাচ্ছে। তার দোকানে আসা ক্রেতারা জানান,বাজার বেশ অস্থির।মধুপুর কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা সোলার বিক্রেতা রিপন মিস্ত্রি বলেন, লোডশেডিংয়ের নামে বিদ্যুৎ গ্রামে থাকছেই না। স্বাভাবিক জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। অন্তত ছেলে-মেয়েদের লেখাপড়া, সন্ধ্যার রান্নাবান্না আর রাতে খাওয়ার কাজটা নির্বিঘ্নে করতে সৌরবিদ্যুৎ নিচ্ছেন গ্রামীণ মোটামুটি স্বচ্ছলরা। তিনি আরও জানান, গত এক সপ্তাহে আমি ৫০ টির বেশি সোলার, আইপিএস লাগানোর অগ্রিম টাকায় অর্ডার পেয়েছি। কিন্তু এর আগে মাসে ২/৪ টি অর্ডার পেতাম।

মধুপুর জলছত্র এলাকার ডিস ব্যবসায়ী মো. শাহিন আলম বলেন, আগে থেকেই বিদ্যুৎ সংযোগ আছে। কিন্তু ঈদের পর থেকে লোডশেডিংয়ের কারণে ডিস লাইন চালাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকা ভিত্তিক লোডশেডিং হওয়ায় বিভিন্ন গ্রামে আমাদের ফিট লাইনে সমস্যা হচ্ছে। গ্রাহকরা বিক্ষুব্দ হয়ে উঠছেন। তাই গত সোমবার বাড়তি অর্থ খরচ করে আইপিএস সিস্টেম চালু করেছি।

গেদা ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং এর স্বত্বাধিকারী মো. বিল্লাল হোসেন বলেন, প্রয়োজনের সময়ে নিজেদের মতো করে লাইট, টিভি ও ফ্যান ব্যবহার করতেই সৌরবিদ্যুৎ ও আইপিএস ব্যবহার করছে মানুষ। আর বর্তমানে দেশে যে অবস্থা বিদ্যুৎ তো অতিথির মতো। যায় আর আসার খবর থাকে না। তাই এই বিকল্প হিসেবে সোলার লাগাচ্ছে। প্যানেল, ব্যাটারী পর্যাপ্ত সরবরাহ আছে। দাম কিছু টা বাড়লেও সাধ্যের মধ্যে আছে। কিন্তু কিছু অসাধু ও খুচরা ব্যাবসায়ীরা কাইসিস দেখিয়ে বাড়তি সুবিধা নিচ্ছেন। তিনি আরো জানান, আমি রিমসোর অনুমোদিত ডিলার এবং জুই পাওয়ার আইপিএস এর ইনপুটার। ন্যায্য মূল্যে গ্রাহক পর্যায়ে সেবা দিচ্ছি। অনেক চাহিদা বাড়ছে সৌর বিদুতের।

জলছত্র (২৫ মাইল) বাজারের আর.এম টেলিকম এর রুহুল আমিন জানান, আমরা বাজারে দোকান করি ৮ থেকে ১০ ঘন্টা। কিন্তু সারাদিনে বিদ্যুৎ পাই ৩/৪ ঘন্টা। এভাবে কি দোকানদারী করা যায়। তাই আমি আইপিএস সিস্টেম চালু করেছি। বিদ্যুতের অপেক্ষায় আর নয় সোলার চলছে, এখন আর সমস্যা হচ্ছে না।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি’র মধুপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াহিয়া আকন্দ জানান, বিদ্যুতের উৎপাদনে জ্বালানির সরবরাহ বাড়ার সুযোগ নেই। তাই বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না। কিন্তু চাহিদা বাড়ছে। তাই সরকার বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহবান জানিয়েছে। কেউ বুঝে আবার কেউ নিজের প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করছেন।

এমএসএম / জামান

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার