ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শ্যালকের বাইক নিয়ে উধাও দুলাভাই, থানায় অভিযোগ


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ২:৩৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে যাবেন বলে শ্যালকের বাইক নিয়ে উধাও মামাতো বোনের স্বামী মোহাম্মদ সাহেদ (২৫)। এ ধরনের একটি অভিযোগ এনে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালক মোহাম্মদ রাশেদ (২১) রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  গতকাল রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ সাহেদ হাটহাজারী উপজেলার উত্তর বুড়িশ্চরের হাকিম মিস্ত্রী বাড়ির মোহাম্মদ ফরিদের ছেলে।

ভুক্তভোগী মোহাম্মদ রাশেদ বলেন, রোববার সকালে বাইক নিয়ে ঘুরতে বের হওয়ার পর মামাতো বোনের স্বামী সাহেদ নিবন্ধন কার্ড আনতে বাড়ি যাবেন বলে আমার কাছ থেকে বাইকটি (Yamaha r15 v3) নিয়ে যান। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। বাইক কোথায় জানতে চেয়ে ফেসবুকে বার্তা পাঠালে উত্তরে সাহেদ জানান, তার বিভিন্ন জায়গায় ধার-দেনা আছে, তাই বাধ্য হয়ে বাইকটি বিক্রি করে দিয়েছেন। কোথায়, কার কাছে বিক্রি করেছেন তা জানতে চাইলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

রাশেদ আরো বলেন, দুলাভাই মোহাম্মদ সাহেদের সাথে আমার কোনো আর্থিক লেনদেন নেই। হঠাৎ বাইকটি চাওয়ায় তাকে দিয়েছি। পরে বাধ্য হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

মামাতো বোন এ বিষয়ে জানেন কিনা- জানতে চাইলে রাশেদ বলেন, মামাতো বোনকে জানালে দুলাভাই সাহেদ আর কোনোদিন বাড়িতে ফিরবেন না বলে জানান।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, দুলাভাই শ্যালকের বাইক চুরি করেছে- এমন একটি অভিযোগ আমার কাছে এসেছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামিম বলেন, দুলাভাই শ্যালকের বাইক চুরি করার বিষয়টি ন্যক্কারজনক ঘটনা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাইকটি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এমএসএম / জামান

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত