আড়াইহাজারে এক রাতে তিন স্থানে ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিন স্থানে ডাকাতির ঘটনায় দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। লুটে নেয়া হয়েছে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল। রোববার (২৪ জুলাই) রাতে পৃথক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটে।
উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা ঠিকাদার হারুনুর রশিদ খান জানান, ওই রাতে অনুমান সাড়ে ৩টার দিকে তার দোতালা ভবনের জানালার গ্রিল কেটে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশ করেই অস্ত্রের মুখে পরিবারের সকল সদ্যস্যকে জিম্মি করে এবং হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা, ৫০ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, দামি মোবাইল সেটসহ সর্বস্ব লুটে নিয়ে নির্বিঘ্নে চলে যায়। যাওয়ার সময় ডাকাত দল বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে যায়। পরে এলাকাবাসী এসে তালা ভেংে তাদেরকে উদ্ধার করেন।
ভুক্তভোগীরা জানান, ডাকাত দল অত্যাধুনিক স্বর্ণ পরীক্ষার যন্ত্র নিয়ে আসে। তারা পরীক্ষা করে স্বর্ণগুলো আলাদা করে নিয়ে যায় আর ইমিটেশনের অলংকারগুলো ফেলে রেখে যায়।
একই রাতে একই ইউনিয়নের দুপ্তারা হাটখোলাপাড়া গ্রামের ব্যবসায়ী বাবুলের বাড়িতেো ডাকাতির ঘটনা ঘটে। ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল রাত ২টার দিকে কেঁচিগেটের তালা ও ঘরের ৪-৫টি দরজা ভেংে গৃহকর্তা বাবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে নগদ ৫ লাখ টাকা, ১০ ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়।
অপরদিকে একই রাতে অনুমান ১০টার দিকে বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা ব্রিজের কাছে পথচারী চৈতনকান্দা গ্রামের আফজালের ছেলে নাজমুল হোসেনকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও একটি মোবাইল সেট লুটে নেয় সশস্ত্র ডাকাত দল। আহত অবস্থায় নাজমুলকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. আবির হোসেন ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন, তদন্ত করে ডাকাত দলকে চিহ্নিত করে তাদের গ্রেফতার ও ডাকাতি করা মালামাল উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করে যাচ্ছে।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied