হোমনায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
কুমিল্লার হোমনায় করোনায় ক্ষতিগ্রস্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া বিষয়ক উপজেলা কমিটি বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে এ ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনজন দক্ষ প্রশিক্ষক দ্বারা মাসব্যাপী ৪০ জন পুরুষ অংশ নেবেন।
এ উপলক্ষে পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, জাইকার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর খালিদ মোস্তাফিজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, এখান থেকে যেসব বেকার যুবক প্রশিক্ষণ নিয়েছে, আমরা আশা করি তারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখবে।
এমএসএম / জামান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫