নাজিরপুরে ২ ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সোমবার (২৫ জুলাই) কৃষি প্রশিক্ষণ হলরুমে বেলা ১১টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক মোহম্মদ জাহেদুর রহমান চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান এবঙ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।
এ সময় শপথ নেন ৯নং কলারদোয়ানীয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মো. হাসানাত ডালিম, ৩নং দেউলবাড়ী ইউনিয়নের নির্বাচত চেয়ারম্যান এফএম রফিকুল ইসলাম বাবুল এবং ৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৮ জন সাধারণ ওয়ার্ডের সদস্য।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহম্মদ সাইদুর রহমান পিপিএম (সেবা), জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) শেখ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যন শাহরিয়ার ফেরদৌস, ৭নং সেখমাটিয়া ইউপি চেয়ারম্যন আতিয়ার রহমান চৌধুরী নান্নু, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ সদস্য তিমির হালদার তুহিন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত