বিরামপুরে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা প্রতিপালনের নিমিত্তে মতবিনিময় সভা
বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নিদর্শনা না দেয়া পর্যন্ত সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বসতবাড়িতে আলোকসজ্জা না করার জন্য সরকারি নিদের্শনা প্রতিপালনের নিমিত্তে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক ও প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
মতবিনিময় সভায় বাড়ি-ঘর, অফিস-আদালত, স্কুল-কলেজেসহ অটোরিকসা চার্জ ও ব্যক্তিগত পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা এবং বিদ্যুৎ অপচয় রোধ করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে ওষুধ এবং খাবারের দোকান ব্যতীত অন্যান্য দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। নিষেধ অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা এবং শপিংমলে অতিরিক্ত বাতিগুলো যাতে না জ্বলে সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সব ধরনের সরকারি অফিস, বাসা-বাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পরিমাণমতো ব্যবহার করার আহ্বান জানান বক্তারা।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম (কারিগরি) খুরশিদ আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত প্রমুখ।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আ'লীগের সহ-সভাপতি শীবেষ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied