ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ৩:৪৮

কুমিল্লার চৌদ্দগ্রামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থাকেন্দ্রের উদ্যোগে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে ‘বিলকিছ আলম পাঠাগার’ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কবি মিনার মনসুর। প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এইচ আর হারুন। সভা প্রধান ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, কুমিল্লা জেলা সরকারি গ্রন্থাগার মোহাম্মদ নাফিস সাদিক শিশির।

‘বিলকিছ আলম পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা কবি ইমরান মাহফুজের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী, ধনুসাড়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবদুল জলিল, মিয়াবাজার ডিগ্রি কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, চৌদ্দগ্রাম সরকারি পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নান্টু চন্দ্র দেবনাথ, কবি আমজাদ হোসাইন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক