মানিকগঞ্জে চোরাই পাঁচ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
মানিকগঞ্জ থানা পুলিশের অভিযানে সম্প্রতি চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসমস্ত মোটরসাইকেলগুলো ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। আটককৃত চোর চক্রের তিন সদস্যেই ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাসিন্দা।
সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।
বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফরিদপুর জেলা থেকে প্রথমে চোর চক্রের সদস্য জহিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী চক্রের আরও দুই সদস্য নুর মোহাম্মদ (২৮) এবং মহিদ মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল এবং ৩টি মাস্টার কি উদ্ধার করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
Link Copied