মানি লন্ডারিং মামলায় দিনাজপুরের আলোচিত যুবলীগ নেতা মিল্টন জেলহাজতে
মানি লন্ডারিং মামলায় দিনাজপুরের আলোচিত যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনকে আবারো জেলহাজতে পাঠিয়েছে আদালত। দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর) মিল্টনের জামিন বাতিল করে গতকাল রোববার বিকেলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিল্টনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় রোববার আদালতে চার্জশিট জমা দেয় সিআইডি পুলিশ। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কোর্ট পুলিশ যথাযথ যুক্তির মাধ্যমে তার জামিন বাতিলের আবেদন করলে বিচারক চার্জশিট পর্যালোচনাক্রমে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর আলোচিত যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টনের বিরুদ্ধে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলাটি দায়ের করেন দিনাজপুর সিআইডির উপ-পরিদর্শক রোকনুজ্জামান। মামলায় মানি লন্ডারিংকৃত টাকার পরিমাণ ৩৫ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৫৮৫ টাকা বলা হয়।
অভিযুক্ত খলিলুল্লাহ আজাদ মিল্টন দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক। তিনি খানসামা উপজেলার পূর্ববাসুলী গ্রামের হাবিবুল্লাহ আজাদের ছেলে। তার বাবা হাবিবুল্লহ আজাদ একজন তালিকাভুক্ত যুদ্ধাপরাধী। সর্বশেষ ২০২০ সালের ২১ জুলাই খানসামা উপজেলার রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকায় ৯ নম্বরে তার নাম রয়েছে।
মানি লন্ডারিং ছাড়াও মিল্টনের বিরুদ্ধে বালুমহাল ইজারা নিয়ে দেয়ার নাম করে অর্থ আদায়, সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা এবং মামলা তুলে নেয়ার জন্য বাদীদের ভয়-ভীতি ও হুমকিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর তাকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied