বিরামপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা
দিনাজপুরের বিরামপুরে অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলািই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানুর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচের আয়োজনে সভায় স্বাগত বক্তব্য দেন অপরাজিতা হেলভেটাস বাংলাদেশের প্রতিনিধি ফৌজিয়া খন্দকার ইভা।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুণ্ডু, মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা কৃকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন সুলতানা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকি, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোশারফ হোসেন মাস্টার, উপজেলা জাসদের সভাপতি শাহ্ আলম বিশ্বাস, উপজেলা দুদকের সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুল হক মানিক প্রমুখ।
নারী ক্ষমতায়নে অপরাজিতা ও ইউপি সদস্যদ্বয় শাম্মী আক্তার, ইসমোআরা বেগম, হাসিনা আক্তার, আর্জু হান্না, জেসমিন আক্তার রিভা, সুনান্না ট্যপ্প তাদের বক্তব্যে বলেন, আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে নারী হিসাবে নির্বাচনে প্রতিযোগিতা করে দায়িত্ব পালন করছি। আমরা রাজনৈতিক ভাবে নারীদের ৩৩% কোটা সকলস্থরে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied