আক্কেলপুরে রাস্তা সম্প্রসারণে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
রাস্তা সম্প্রসারণ করতে জয়পুরহাটের আক্কেলপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করা হয়েছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের তত্ত্বাবধানে সোমবার (২৫ জুলাই) অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক।
সরোজমিন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি যাওয়ার রাস্তার সম্প্রসারণ কাজ চলছে। রাস্তা সম্প্রসারণ করার লক্ষ্যে সরকারি জায়গায় স্থপনা থাকায় তা সরিয়ে নেয়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় সোমবার দুপুর ১২টায় এসব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। দেড় ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযানে সরকারি জায়গায় থাকা ৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ মসয় উপস্থিত ছিলেন- গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্তা এসএম হাসান, থানা পুলিশ ও গ্রাম পুলিশসদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক বলেন, রাস্তা সম্প্রসারণের কাজে এসব অবৈধ স্থাপনার মালিকদের নোটিস করা হয়েছিল। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও তারা স্থাপনা স্থানান্তর না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়