ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আগামী দুদিন সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ২:৩১

সারা দেশে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর কিছুটা কমলেও বৃষ্টি হবে মাসজুড়েই। তবে তা হবে থেমে থেমে, কোথাও হালকা আর কোথাও মাঝারি ধরনের।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় মাসজুড়েই বৃষ্টি হবে। যা শনিবারে পর্যন্ত থাকতে পারে। এরপর কমে আসবে কিছুটা। এ কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ও ডিমলায় ১১৩ মিলিমিটার। এছাড়া কুতুবদিয়ায় ১০৭, সিলেটে ১০০, রাজারহাটে ৭৮, চট্টগ্রামে ৭৩, ঈশ্বরদীতে ৭১, হাতিয়ায় ৫৯, সন্দ্বীপে ৫৬, রংপুরে ৫৪, সৈয়দপুরে ৫৯, রাঙামাটিতে ৪৮, টেকনাফ ও ময়মনসিংহে ৪৪, দিনাজপুরে ৩৩, চাঁদপুরে ২০, ফেনী ও নিকলীতে ১৮, বগুড়ায় ১৩, বদলগাছী, মাইজদী কোর্ট ও কুমিল্লায় ৫, টাঙাইলে ৪, বরিশাল ও মাদারীপুরে ৩, ফরিদপুরে ২, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ