ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কথা রাখলেন কমলনগর ইউএনও, ঘর পেলেন ফাহিমার পরিবার


এম.এ.হান্নান মিয়া, কমলনগর photo এম.এ.হান্নান মিয়া, কমলনগর
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১১:৫৪

আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর যেন একটি ভিটে-মাটিহীন পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প। শুধু ঘর নয়, সেখানে তারা পেয়েছেন স্থায়ী বসবাসের ঠিকানা। এক সময়ের গৃহহীন এসব মানুষের বেশিরভাগই মেঘনায় হারিয়েছেন ঘরবাড়ি। এরপর তাদের জায়গা হয়েছিল সরকারি কোনো বাঁধ, রাস্তার ঢাল কিংবা অন্যের জমিতে। তবে এখন তারা জমিসহ ঘরের মালিক। আর সেই ঘরই তাদের ঘুরে দাঁড়ানোর মূল অবলম্বন।

কমলনগর উপজেলার চরঠিকা আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন ফাহিমা বেগম। ভয়ানক মেঘনা নদী কেড়ে নিয়েছে তার পরিবারের ভিটে-মাটি। নিঃস্ব হয়ে থাকতেন অন্যদের জমিতে, জীর্ণশীর্ণ কুঁড়েঘরে। জয় বাংলা আশ্রায়ণ প্রকপ্লে তাকে স্থায়ী ঠিকানা দেয়া হয়েছে।

উপকারভোগী ফাহিমার বৃদ্ধ মা রেখা বেগম বলেন, আমার স্বামী সড়ক দুর্ঘটনায় পরে পা ভেঙে পঙ্গু হয়ে যায়। আমরা তার চিকিৎসা চালাতে ব্যর্থ। তার মধ্যে আমাদের বাড়ি নদীতে বিলীন হয়ে যায়। 

ফাহিমা বেগম বলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান স্যার একজন ভালো মনের মানুষ। তার অসীম দয়ায় আমরা আজ জয়বাংলা আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রী উপহার পেয়ে মাথা গোঁজার ঠাঁই পেলাম। বৃদ্ধ মা-বাবাকে নিয়ে সেই ঘরে থাকি। আগের চেয়ে ভালো আছি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, কমলনগর নদীভাঙনপ্রবণ এলাকা। এখানকার বেশিরভাগ মানুষ নদীভাঙনের শিকার। তাদের আমরা আবাসন করে দিয়েছি। তাদের প্রশিক্ষণ দেয়া, ঋণ দেয়া, গরু দেয়া ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তারা নিজেরাও কিছু কিছু কাজ করছেন। তারা অটো চালান, মাছ ধরেন, বাড়ির আঙিনায় সবজি চাষ ও পশুপালনের মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করছেন। আশ্রায়ণ প্রকল্পে ফলের গাছও লাগিয়েছি। এর মধ্যদিয়ে তাদের সমাজের মূল স্রোতে এনে উন্নত বাংলাদেশের স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছি।

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন