ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সকাল সকাল ঘুম ভেঙে হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ১২:৫৪
ময়মরসিংহে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার যেন মরুভূমিতে সুই খোঁজার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে পড়েন কোতোয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা। সফল হয়ে দেড় শতাধিক হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে তুলে দিয়েছেন এএসআই আমীর হামজা। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ বাহিনী এমনকি সাধারণ জনগণের কাছ থেকেও একাধিকবার পুরস্কার পেয়েছেন এএসআই আমীর হামজা।
 
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ওসি শাহ্ কামাল আকন্দ হারানো মোবাইলগুলো প্রকৃত মালিক খলিল উল্লাহ (২২) ছাত্র, সাইদুল ইসলাম টিটু (৪১) ব্যবসায়ী, আশরাফ আহম্মেত রনি (৩৮) ব্যবসায়ী, ইসরাত আহম্মেদ (২২) বাকৃবি ছাত্রী, মোজাম্মেল হক (১৯) ছাত্র, ফজলে রাব্বি (২৫) ব্যবসায়ী, রেজুয়ানা আলম (২৬) ছাত্রী, বাকৃবি, ইয়াসমিন আক্তার (৩০), জান্নাতুল ফেরদৌস (২৫) মাস্টারকে ফিরিয়ে দেন। বাঁধভাঙা খুশিতে তারা আত্যহারা। তাদের চোখমুখে আনন্দের ঝিলিক। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি সত্যিই হারিয়ে যাওয়া ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। এজন্য তারা ধন্যবাদ জানান পুলিশকে।
 
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ পিপিএম বলেন, এএসআই আমীর হামজা প্রযুক্তি সম্পর্কে অনেক দক্ষ। এজন্য থানায় মোবাইল হারানো সংক্রান্ত জিডি হলে ডাক পড়ে এএসআই আমীর হামজার। তিনি অত্যন্ত সুকৌশলে নিজ দক্ষতা ও বুদ্ধিমত্তার সাথে অনেক পরিশ্রম করে মরুভূমির মধ্য থেকে সুই খুঁজে বের করার মতো মোবাইলগুলো উদ্ধার করেন। সকাল সকাল এই হারানো মোবাইলগুলো ফিরিয়ে দিতে পেরে সত্যি ভালো লাগছে । 
 
কোতোয়ালি মডেল থানার বেশিরভাগ মোবাইল হারানোর জিডি হয় ছাত্র ও বিভিন্ন পেশাজীবী মানুষের। সবগুলোই সমান গুরুত্বের সাথেই তাদের হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা করা হয়। 
 
এএসআই আমীর হামজা বলেন, অনেক দামি জিনিস হারানোর চেয়ে মোবাইল হারানোর কষ্ট অনেক বেশি। কেননা, মোবাইলে প্রয়োজনীয় নম্বর থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। জিডি করার পর ফোন উদ্ধার করে ভুক্তভোগীকে ফোন দিলে তারা অনেকে বিশ্বাসই করতে চান না। মোবাইল নেয়ার সময় অনেকে আবোপ্লুত হয়ে পড়েন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত