চৌদ্দগ্রামের আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়ার শপথ গ্রহণ
কুমিল্লা চৌদ্দগ্রামের ১৪নং আলকরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক (ডিডিএলজি) শওকত উসমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিন ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কানিজ ফাতেমা প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. সালাউদ্দিন ভূঁইয়া, আলকরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শামীম তৈইমুর মাইকেল, আলকরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন নয়ন বাঙ্গালী, সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল আউয়াল সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মির্জা আলী হোসেন, যুবলীগ নেতা গোলাম সারওয়ার জাসেদসহ আলকরা ইউপির সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শপথ অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবা প্রদানের মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত