ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

থানার গ্যারেজে ফেনসিডিল : সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আব্বাসকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২১ দুপুর ২:৪৪

নওগাঁর মান্দা থানা পুলিশের বিরুদ্ধে থানার গ্যারেজে ফেনসিডিল ও চুরির প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আব্বাস আলী। তিনি একটি জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি। পুলিশ প্রশাসন ক্ষিপ্ত হয়ে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে হয়রানির অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। তিনি তার পরিবার নিয়ে শঙ্কায় রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক আব্বাস আলী ও তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, গত ২০২০ সালের ২৬ অক্টোবর অফিসার ইনচার্জ হিসেবে থানায় যোগদান করেন শাহিনুর রহমান। যোগদানের পর ৮ মাসে প্রায় ২০টি গরু চুরি ও দোকানঘর ও ফসলের মাঠ থেকে শ্যালোমেশিন চুরির প্রতবণতা বেড়ে যায়।এ ছাড়া থানা চত্বরের ভেতরে পশ্চিম পাশে ওসির বাসভবনের গা-ঘেঁষে পূর্ব পার্শ্বে মোটরসাইকেল গ্যারেজে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের স্তূপ পড়েছিল। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থানার ভেতরে কিভাবে ওই ফেনসিডিলের বোতলগুলো স্তূপ হয়ে পড়ে জমেছিল? গত জুন মাসে জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পোর্টালে দুটি সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে সাংবাদিক আব্বাস আলীকে সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। থানার কর্তাব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসানোর অপচেষ্টা করছেন।

চলতি বছরের ৬ জানুয়ারি সাংবাদিকের চতুর্থ ভাই উপজেলার ভারশোঁ গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী লাবনী আক্তার (২৫) ঘুমন্ত অবস্থায় মারা যান। অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পুলিশ ময়নাতদন্ত করে। গত এক মাস আগে ময়নাতদন্তের প্রতিবেদন থানায় আসে। অথচ গত ২৯ জুন এসআই আমিনুল ইসলাম ফোন করে ওই সাংবাদিকের ভাই আফাজ উদ্দিনসহ পরিবারের সকল সদস্যকে ১ ঘণ্টার মধ্যে থানায় হাজির হওয়ার জন্য বলেন। বিকেলে তার ভাই ইয়ানুছ আলী, আশরাফুল ইসলাম ও আফাজ উদ্দিনসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে থানায় হাজির হন। প্রতিবেদনে স্বাভাবিক মৃত্য বলে জানানো হলেও এক লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করা হবে বলে হুমকি দেন এসআই আমিনুল ইসলাম।

আশরাফুল ইসলাম বলেন, এসআই আমিনুল ইসলাম ফোন দিয়ে আমাদের পরিবারের সবাইকে এক ঘণ্টার মধ্যে থানায় হাজির হতে বলেন। থানায় যাওয়া হলে ময়নাতদন্তের প্রতিবেদন স্বাভাবিক বলে জানানো হয়। এছাড়া এক লাখ টাকা না দিলে ওসি স্যার চূড়ান্ত প্রতিবেদন দেবেন না বলে জানানো হয়। টাকা না দিলে প্রতিবেদনটি ভিন্ন করে ফাঁসানোর হুমকি দেয়া হয়। এরপর আমরা থানা থেকে চলে আসি। হুমকির ভয়ে বড় ভাই ইয়ানুছ আলী ফোনে পুলিশকে কিছু টাকা দিতে চেয়েছিলেন। তারপরও আমরা ২৫ হাজার টাকা দিতে চেয়েছি। কিন্তু তারপরও এসআই জোরাজুরি করে এবং প্রতিবেদন যা হয় পাঠাবে বলে জানায়। ভয়ে আমার ছোট ভাই আফাজ উদ্দিন বাড়ি থেকে পালিয়ে আছে। ছোট ভাই আব্বাস আলী সাংবাদিক হওয়ায় বিষয়টি নিয়ে আমাদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে সাংবাদিক আব্বাস আলী বলেন, ওসি যোগদানের পর থানায় চুরির প্রবণতা বেড়েছে। থানার মতো একটা নিরাপত্তা জায়গায় মোটরসাইকেলের গ্যারেজে ফেনসিডিলের স্তূপ। এমন সংবাদ প্রকাশ করা হলে ওসি আমার ওপর ক্ষিপ্ত হন। আমি ও আমার পরিবারের বিষয়ে তিনি খোঁজখবর ও তথ্য সংগ্রহ করেন। যদিও আমার বিষয়ে কোনো ধরনের মামলা বা অপ্রীতিকর কোনো তথ্য তিনি পাননি। কিন্তু তারপরও ওসি আমাকে বিভিন্নভাবে মামলা দিয়ে ফাঁসানোর অপচেষ্টা করছেন। এখান থেকে আমি পরিত্রাণ চাই।

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ বলেন, জেলা পুলিশের একজন কর্তাব্যক্তি যদি সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর পরিকল্পনা করেন তাহলে আমরা যাব কোথায়? এর চেয়ে ঘৃণিত কাজ আর কী হতে পারে? এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি যেন কোন সাংবাদিককে অকারনে হয়রানীর স্বীকার হতে না হয়।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম(০১৭৬৫-৭০০০০২) বলেন, প্রতিবেদনে কোন ধরনের মন্তব্য পরিস্কার ভাবে না থাকায় নিহতের বাবা-মা সহ উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। তবে কোন ধরনের টাকা দাবী করার ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা। তাদের সাথে আমার কোন কথা হয়নি। তার ভাইয়ের ব্যাপারে আমি কাউকে ডাকিনি। ওই মামলার আইও আছে এসআই আমিনুল।  বিষয়টা সে দেখছে। ময়নাতদন্ত প্রতিবেদন এসেছে তা আমি এখনো দেখিনি। তবে সে যদি বলে থাকে হুমকি দিয়েছে সেটা সম্পূর্ন মিথ্যা কথা।

নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল বলেন, পুলিশ দুর্নীতির ঊর্ধ্বে নয়। যদি আব্বাস কোনো ভুল সংবাদ করে থাকে তাহলে পুলিশের সুযোগ আছে পাল্টা প্রতিবাদ করার। কিন্তু মতপ্রকাশের অধিকার দমানোর জন্য তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দিবে এটা নীতিগতভাবে অন্যায়। এমন কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে পুলিশের বিরুদ্ধে আন্দোলন চলবে।

 

এমএসএম / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’