নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাগ্নির ছুরির আঘাতে খালা-খালু গুরুতর আহত, থানায় অভিযোগ
নওগাঁর নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাগ্নির ছুরির আঘাতে খালা-খালু গুরুতর আহত। খালুর ভুড়ি বের হয়ে গেছে। আহতরা হলেন- সায়েফ উদ্দিন (৪৫), ও সায়েফ উদ্দিনের স্ত্রী শাহানারা (৪০)। সায়েফ উদ্দিনের মেয়ে শিরিনা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়েশ গ্রামের বাহার উদ্দিন তার মেয়ে শাহানারাকে ১৯ শতক জমি লিখে দিয়ে যায়। সম্প্রতি ২৬ জুলাই মঙ্গলবার সকাল ৮টার সময় সায়েফ উদ্দিন উক্ত জমি চাষের জন্য গেলে শাহানারার বোনের মেয়ে একই গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী হাসিনা ও মেয়ে হ্যাপি সায়েফ উদ্দিনের উপর আক্রমন করে। সে সময় হাসিনার হাতে থাকা ছুরি সায়েফ উদ্দিনের পেটে ঢুকিয়ে দেয় এতে সায়েফ উদ্দিনর নাড়ী-ভুড়ি বের হয়ে য়ায় এবং শাহানারাকেও হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করলে সে নিজেকে কোন রকমে রক্ষার চেষ্টা করলে শাহানারার হাতে আঙ্গল কেটে যায়। এলাকাবাসীরা এগিয়ে এসে আহত সায়েফ উদ্দিন ও শাহানারাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়েফ উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে বাদী শিরিনা বেগম বলেন, আমার নানা ১৯শত জমি আমার মা শাহানারাকে লিখে দিয়ে যান। সে সময় আমার খালোত বোন হাসিনার মাকেও ৫ শত জমি লিখে দেন। সে সময় থেকে খালা ও খালাতো বোনেরা আমাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। সম্প্রতি মঙ্গলবার ২৬ জুলাই সকালে আমাদের জমিতে আমার বাবা চাষ করতে গেলে। আমার খালাতো বোন বাধা দেয় এবং আমার খালাতো বোন হাসিনার হাতে থাকা ছুরি আমার বাবার পেটে ঢুকিয়ে দেয়। এতে আমার বাবার নাড়ী-ভুড়ি বের হয়ে যায়। আমার মাও মারাত্মক আহত হয়। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন