ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে ২ লক্ষ টাকার অবৈধ জাল আটক


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২২ রাত ৯:৩
সিলেটের বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২'র কর্মসূচির আওতায় সপ্তাহের চতুর্থ দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল আটক করে জনসম্মুখে পুড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
 
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বালাগঞ্জের বড়ভাঙা নদী ও গোড়াপুর হাওরে অভিযানে প্রায় ২ লক্ষ টাকার অবৈধ ম্যাজিক জাল ও কারেন্ট জাল আটক করে উপজেলা পরিষদ প্রাঙ্গঁণে জনসম্মুখে পুড়ানো হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা জ্যেষ্ঠ কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য। জনসম্মুখে জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, সাংবাদিক আবুল হোসেন ইমন, জাগির হোসেন, আমীর আলী প্রমুখ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, উপজেলা প্রশাসন গোড়াপুর হাওর ও বড়ভাঙা নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ জাল গুলো ধরে আনা হয়। যাঁরা জাল গুলো রেখেছে তাঁদের পাওয়া যায়নি। অবৈধ জাল গুলো ধরে নিয়ে আসার মাধ্যমে একটা বার্তা দেয়া, এভাবে যদি কেউ অবৈধ জাল ফেলে মাছ ধরে। তাহলে তাঁদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সবাইকে অবৈধ জাল দিয়ে মাছ না ধরার আহবান করেন তিনি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার