মধুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা
"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ "এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৬ জুলাই) মধুপুর পৌর শহরের ভান্ডারগাতী এলাকার নড়ীলা বিলে মৎস্য সপ্তাহের ৪র্থ দিনের কর্মসূচীর আওতায় ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা। বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে ৩০টি জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
মধুপুরে বিভিন্ন এলাকার নদী, খাল বিলে হাজার হাজার চায়না দুয়ারি ও কারেন্ট জালে সয়লাভ। এই সব অবৈধ জালের কারণে দেশীয় মাছ আজ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় মাছ রক্ষার্থে মধুপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ধারাবাহিক ভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা আনিছুর ইসলাম, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied