নিয়ামতপুরে কঠোর লকডাউনের প্রথম দিনে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে
সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে নওগাঁর নিয়ামতপুরে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সাথে সহযোগী হিসাবে ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম। এই লকডাউন বাস্তবায়নে নওগাঁর নিয়ামতপুরের ৮টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজারে পুলিশ, গ্রাম পুলিশ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম মোতায়েন আছে। এছাড়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এবং গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন পুরো উপজেলায় ব্যাপক তৎপরতা চালিয়েছে। উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপুর্ন মোড়, রাস্তা এমনটি গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। দিনব্যাপি মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না হওয়ার জন্য। জরুরী প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইন চার্জ হুমায়ন কবির সারা দিন উপজেলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়েছেন। উপজেলার জোনাকীর মোড়, আজাদের মোড়, বাঘরাইল মোড়, ঘুঘুডাঙ্গার (টগরইল) মোড়, ধানসুরার মোড়, সারসডাঙ্গার মোড়, আড্ডা মোড়, শিবপুর বাজারসহ উপজেলার আভ্যন্তরীণ বিভিন্ন মোড়ে পুলিশের তৎপরতা চোখে পড়ার মত। সকলকে সরকারী নির্দেশনা পালনে বাধ্য করা হচ্ছে। কঠোর লকডাউনের প্রথমদিন বৃহস্পতিবার (১ জুলাই) সরেজমিনে এমন চিত্র দেখা যায়। তবে সকাল থেকে অযথা কিছু মানুষকে রাস্তাঘাটে মানুষকে চলাচল করতে দেখা গেছে। আবার অনেকে প্রয়োজনে পায়ে হেঁটে ও বাইসাইকেল চালিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। দুই একটি রিকশা-ভ্যান, জরুরি পরিসেবার যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের ইঞ্জিনচালিত ভ্যান অটো রিক্সাসহ বিভিন্ন যানবাহন। এছাড়াও যারা অযথা রাস্তাঘাটে চলাচল করছে তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। বন্ধ আছে সকল ধরনের দোকানপাট। তবে নিয়ামতপুর সদরে বৃহস্পতিবার হাটবার হওয়ায় কাঁচা বাজার পূর্বের স্থানেই বসেছে। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, সারা দেশে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন জারি করেছে। জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নওগাঁর নিয়ামতপুরে আজ (১ জুলাই) থেকে এই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। সে অনুযায়ী উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তিনি আরও জানান, বিধিনিষেধ চলাকালীন নওগাঁর নিয়ামতপুর উপজেলার অভ্যন্তরীণ সকল রুটে এবং আন্তঃজেলা বাস, ও সকল প্রকার গণপরিবহনসহ সিএনজি, ভ্যান, মোটর সাইকেল, থ্রি-হুইলার, হিউম্যান হলার বন্ধ থাকবে। তবে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, পণ্য বহনকারী ট্রাক এবং জরুরি সেবাদানকারী পরিবহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এছাড়া কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকবে। তবে সকল ধরনের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান বন্ধ থাকবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, সকলের সর্বাত্মক প্রচেষ্টায় নিয়ামতপুরের বর্তমান করোনা সংক্রমণ অনেকটা কমে এসেছে। কোন পরিবার যেন খাদ্য কষ্টে না থাকে সেজন্য সরকারি খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে। সকলে আরেকটু ধৈর্য ধারণ করলে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, আমার পুলিশ বাহিনী ২৪ ঘন্টা তৎপর রয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা অবশ্যই নিয়ামতপুর উপজেলাকে করোনামুক্ত করতে সক্ষম হবো।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য