ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, জিতবে কে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ১০:২৭

বিশ্বকাপের আগে বিভিন্ন প্রাণীর ভবিষ্যৎবাণীর রেওয়াজ আছে। কার ভাগ্য হাসবে, কার কপাল পুড়বে, আগে থেকেই বলে দেয় তারা। এবার সেই কাজটি করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের আড়াই মাস আগেই জানিয়ে দিলেন ফাইনাল খেলবে কোন দুই দেশ, আর তাদের মধ্যে শেষ হাসি হাসবে কে।

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছেন পন্টিং, ‘আমার মনে হয় ভারত এবং অস্ট্রেলিয়া এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। ফাইনালে অস্ট্রেলিয়াই জিতবে। গতবারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। বিদেশের মাটিতে গতবারের জয় একটু বেশি আনন্দের ছিল। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া জিতবে সেটা ভাবিনি। কিন্তু ওরা করে দেখিয়েছে।’

ক্রিকেটের কোনো বিশ্ব আসরের ফাইনালে একবারই মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। পন্টিংয়ের নেতৃত্বেই সেবার ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও একই দৃশ্যের অবতারণা হবে বলেই বিশ্বাস এই কিংবদন্তি ক্রিকেটারের।

পন্টিংয়ের মতে, ফাইনালের পথে ভারত এবং অস্ট্রেলিয়ার পথের কাঁটা হতে পারে ইংল্যান্ড। ‘সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড ভয়ঙ্কর। কাগজে-কলমে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অত্যন্ত শক্তিশালী।’

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ১৬ দল।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে