ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ৩:৪৫

নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার(২৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও মাল্যদান, বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বর্ণাঢ্য  র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ ডাকবাংলো চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহ জামালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সিনিয়র সহ- সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সহ- সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম(সজিব), ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু সহ আওয়ামী, স্বেচ্ছাসেবক লীগের নেত্রীবৃন্দরা। শেষে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত