ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ডাদেশ
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় মো: মাফিজুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যুদন্ডাদেশ প্রদান করা হয়।বুধবার ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ ওই আসামীর মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামী পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, জেলার রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে মাফিজুল ইসলাম একই গ্রামের মো: দুলাল হোসেন (মামলার বাদী)’র স্ত্রী মোছা: জোৎ¯œা বেগম (২০) এর সাথে জোরপূর্বক প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়। কিন্তু এতে সারা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ২০১২ সালে ২ সেপ্টেম্বর সন্ধায় ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ২ সন্তানের সামনে জোৎ¯œা বেগমকে এলোপাথারি চুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই জোৎ¯œা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী মো: দুলাল হোসেন (২৭) ওই দিন রাতেই রানীশংকৈল থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় হত্যাকন্ডের ঘটনার ২ বছর পূর্বে একই ভাবে দুলাল হোসেন জোরপূর্বক জোৎ¯œা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চাইলে ঝামেলা হলে গ্রাম্য শালিসের মাধ্যমে দুলাল ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরই ক্ষোভ থেকে ২ বছর পর এ হত্যাকান্ড ঘটিয়েছে সে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন এ্যাড. শেখর কুমার রায়। তিনি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা বন্ধে এটি একটি যুগান্তকারী রায়।
আদালত ৮৩/২০১৫ নং মামলায একমাত্র আসামী মাফিজুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে দন্ডবিধি ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকরুপে প্রমাণিত হওয়ায় পেনাল কোডের ৩০২ ধারার বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দন্ডিত এবং একই সাথে ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায়ে আরও উল্লেখ করা হয় মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে দন্ডিত আসামী মাফিজুল ইসলাম কে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ডাদেশ কার্যকর করার জন্য এবং জরিমানার অর্থ আইন মোতাবেক আদায় করে ভিকটিমের সন্তানদের প্রদান করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
Link Copied