মধুপুরে গরমে আনারসের চাহিদা থাকলেও, রাসায়নিক প্রয়োগের কারনে বাজারে আবার ধস
টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাষিরা আনারস আকারে বড় ও এর রং আকর্ষণীয় করতে রাসায়নিক ব্যবহার করার ফলে আনারসের বাজারে ধস নেমেছে বলে জানিয়েছে কৃষকরা। স্থানীয় চাষিরা বলছেন, এলাকার ও এলাকার বাইরে থেকে আসা বিনিয়োগকারীরা এসে জমি বর্গা নিয়ে আনারস চাষ করছেন। তাঁদের মধ্যে রাসায়নিক প্রয়োগের প্রবণতা বেশি থকার কারনে বর্তমানে আনারসের বাজারে খারাপ হওয়ায় বড় একটি কারন।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানায়, এ মৌসুমে মধুপুরে ৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশি । প্রতি হেক্টর জমিতে ৪০ টনের অধিক ফল উৎপাদন হয়।গত দুই দশকে এ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। আনারস বাজারজাতকরণ অনেক সহজ হয়েছে। এখন বাইরে থেকেও বিনিয়োগকারীরা এসে জমি বর্গা নিয়ে আনারস চাষ করছেন। এসব বিনিয়োগকারীর মধ্যে রাসায়নিক ব্যবহারের প্রবণতা বেশি। ফলে যাঁরা রাসায়নিক ছাড়া চাষ করছেন, তাঁরা লোকসান গুনছেন।
মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের আনারস চাষি সাজ্জাদ রহমান জানান, ক্রেতারা বড় এবং ভালো রংঙের আনারস বেশি কেনেন। তাই বাধ্য হয়ে রাসায়নিক ব্যবহার করেন। এতে মুনাফা বেশি হয়। বিভিন্ন সার ও কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান এসব রাসায়নিক সরবরাহ করছে।একাধিক কৃষক জানান, দ্রুত ফল ধরা এবং ফল বড় হওয়ার জন্য ১০ লিটার পানিতে ২ থেকে ৩ মিলিলিটার রাসায়নিক ব্যবহারের কথা বলা হয়। তবে কোনো কোনো কৃষক ১০ লিটার পানিতে ২০০ থেকে ৩০০ মিলিলিটার পর্যন্ত রাসায়নিক মিশিয়ে আনারসে ছিটান। এতে আনারস দ্রুত পেকে যায় ও রং সুন্দর হয় এবং একসঙ্গে পুরো জমির আনারস বাজারজাত করা যায়।
টাঙ্গাইলের গারোবাজারের কিটনাশক ব্যবসায়ী প্রতিষ্ঠান মধুপুর এগ্রোর কর্ণধার ইদ্রিস আলী জানান, ব্যবহারবিধি অনুযায়ী রাসায়নিক প্রয়োগ করলে কোনো ক্ষতি হয় না। কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা থেকে যায়। কৃষকরা ব্যবহার বিধার তোয়াক্কা না করে মাত্রাতিরিক্ত প্রয়োগ করে বলে গ্রোথ হরমোনই পাকানোর কাজে ব্যবহার করে অধিক সংখ্যক কৃষক ।
বেরিবাইদ, গাছাবাড়ি, পীরগাছা, মহিষমারা, আশ্রা, শালিকা, জয়নাতলী, লাউফুলা, মোটেরবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, আনারসের বাগানে অনেকে রাসায়নিক ছিটাচ্ছেন। তাঁরা বলেন, রাসায়নিক ছাড়া চাষ করা আনারস আকারে ছোট হয়। সম্পূর্ণ হলুদ হয়ে পাকে না। অপরদিকে রাসায়নিক ব্যবহার করলে রং আকর্ষণীয় হয় ও ফলও বড় হয়। ক্রেতারা এসব বড় ফল ও হলুদ রং দেখে আকৃষ্ট হন।
এসব রাসায়নিক কোথা থেকে কেনেন? জানতে চাইলে চাষিরা বলেন, মধুপুর অঞ্চলে শতাধিক দোকানে এসব রাসায়নিক বিক্রি হচ্ছে। এগুলো সব সময় কিনতে পাওয়া
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied