ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ৪:৯

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।  
বুধবার (২৭ জুলাই) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মো. লিয়াকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী আহম্মদ রফিক, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাচ্চু সহ প্রমূখ।  
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করার জন্য সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানান।
পরে, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক ডিভাইস হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ক্রাচ ও চশমা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল এর সভাপতিত্বে সহকারি শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন