রোমের ‘নতুন রাজা’ দিবালাকে বরণ করলেন হাজারো রোমা সমর্থক
জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দিয়েছেন পাউলো দিবালা। তুরিনকে বিদায় রোমকে বানিয়েছেন নতুন ঘর। প্রাচীন এই শহরে দিবালার নতুন শুরুটা স্মরণীয় করে রাখল সিরি আ ক্লাব এএস রোমা। ২০ জুলাই তিন বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর সোমবার দিবাগত রাতে হাজার হাজার রোমা সমর্থক বরণ করে নিয়েছেন ক্লাবের নতুন এই মধ্যমণিকে।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে দিবালাকে স্বাগত জানাতে রোমের পালাজো দেলা সিভিলিতা ইতালিয়ানায় জড়ো হয় হাজারো রোমা সমর্থক। ক্লাবের লাল আর হলুদ রংয়ে রাঙিয়ে দেওয়া হয় বেনিতো মুসোলিনির গড়া এই পালাজো দেলা সিভিলিতা। সংবাদ সম্মেলন শেষ করে সেখানে হাজির হন দিবালা। হাজার হাজার রোমা সমর্থক তখন রোমার ক্লাব সঙ্গীত গেয়ে ওঠেন। সামনে বসে তাদের উন্মাদনা উপভোগ করেন রোমের নতুন রাজা দিবালা।
দিবালাকে স্বাগত জানানোর এই মহাকাব্যিক আয়োজনের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাম্প্রতিক সময়ে নতুন ক্লাবে এমন রাজসিক অভ্যর্থনা পাননি অন্য কোনো ফুটবলার।
দীর্ঘ সাত মৌসুম তুরিনে কাটানোর পর জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্ত নেন দিবালা। শুরুতে ইন্টার মিলান তাকে দলে টানার চেষ্টা করেছে, আগ্রহ ছিল বেশ কয়েকটি ইংলিশ ক্লাবেরও। তবে শেষ পর্যন্ত বাজিমাত করেছেন রোমার পর্তুগিজ ম্যানেজার জোসে মরিনিও। তার রোমা প্রজেক্টের কেন্দ্রে থাকবেন এই আর্জেন্টাইন, এমন প্রতিশ্রুতি দিয়েই দিবালাকে রোমে নিয়ে এসেছেন তিনি।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!