ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২২ রাত ১০:২৩
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বাষিকী ও মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ডিজিটাল বাংলার স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে এক আনন্দর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ ২৭ জুলাই (বুধবার) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক যথাক্রমে নজরুল ইসলাম ও জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা কাজী  ছাকায়াত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, আবু সুফিয়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, প্রচার সম্পাদক শফিক মাহমুদ গোলাপ, সাবেক প্রচার সম্পাদক নুরে আলম ছিদ্দিক, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক যথাক্রমে রাজু সরকার ও ফরহাদ আলী। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত