ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারাল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৭-২০২২ সকাল ৯:১৭

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুব দলের জয়ের ধারা অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভুবেনশ্বরের কালিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক দলকে হারায়। এই জয়ে বাংলাদেশ দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করল। 

ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। তিনটি গোলই করেছেন দুই দলের নয় নম্বর জার্সিধারী। স্বাগতিক ভারত দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনার সর্বাত্মক চেষ্টা করে। বল পজেশন ও আক্রমণে ভারত দ্বিতীয়ার্ধে এগিয়ে ছিল অনেক। বিশেষ করে চার মিনিট ইনজুরি সময়ে বাংলাদেশকে টানা আক্রমণে ত্রাস সৃষ্টি করে তারা।  

বাংলাদেশ জমাট রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় ম্যাচে টিকে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা রক্ষণাত্নক কৌশল অবলম্বন করে প্রতি আক্রমণ করে। এই অর্ধে বাংলাদেশ তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। 

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের দুটি গোলই করেছেন পিয়াস আহমেদ নোভা। ম্যাচের ২৯ মিনিটে পিয়াসের গোলে বাংলাদেশ লিড নেয়। মধ্যমাঠ থেকে বাড়ানো এক লম্বা বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণ নেন পিয়াস। ভারতের ডিফেন্ডার তাকে বাধা দেন। বক্সের মধ্যে জায়গা বদল করেন কয়েক সেকেন্ডের মধ্যেই। ভারতের গোলরক্ষক এগিয়ে আসলে তিনি বিশেষ কৌশলে বল জালে পাঠান। 

বাংলাদেশ এই লিড ছয় মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। মাঝ মাঠ থেকে এক ফ্রি কিকে বক্সের মধ্যে হেড করে ভারতকে সমতা এনে দেন তাদের ফরোয়ার্ড গুরকিরাত সিং। তিনিও পিয়াসের মতো নয় নম্বর জার্সিধারী।

ইনজুরি সময়ে বাংলাদেশ আবার এগিয়ে যায়। বক্সের মধ্যে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে স্বাগতিক দলের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পিয়াস আহমেদ নোভা গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আবার। 

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে