ফরিদপুরের মধুখালী ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি
ফরিদপুরের মধুখালী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডু্বি হয়েছে। ৩টি ইউনিয়ন হলো- ডুমাইন, আড়পাড়া এবং মেগচামী। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ নিরবচ্ছিন্নভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
৩টি ইউনিয়নের মধ্যে মেগচামী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের সাব্বির উদ্দীন শেখ পেয়েছেন ৪ হাজার ৪৭৪ ভোট এবং নৌকার প্রার্থী মো. হাসান আলী খান পেয়েছেন ২ হাজার ৬২৮ ভোট। অপরদিকে আড়পাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান (সাজ্জাদ) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৯২ ভোট এবং নৌকার প্রার্থী আরমান হোসেন বাবু পেয়েছেন ২২১ ভোট। ডুমাইন ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী শাহ্ আসাদুজ্জামান তপন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯২৩ ভোট এবং নৌকা প্রার্থী খুরশিদ আলম মাসুম পেয়েছেন ৩ হাজার ১৬৬ ভোট।
৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৪৪ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ১৫ হাজার ২৫৭ জন।
মধুখালী উপজেলার এলাকাবাসীর অভিযোগ, আ'লীগের সিনিয়র এক সদস্যের মনোনয়ন বাণিজ্যের কারণে মধুখালী উপজেলার বুধবারের ইউপি নির্বাচনে আ'লীগের প্রার্থীদের (নৌকা প্রতীক) ভরাডুবি হয়েছে। ইতিপূর্বে ওই সিনিয়র নেতার নিজ ইউনিয়নে নৌকার প্রার্থীর ভরাডুবি হয়েছে। সাম্প্রতি ফরিদপুর জেলা আ'লীগের সহযোগী কিছু সংগঠনের কমিটি গঠন ও বাণিজ্য করেছেন বলে ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ।
এলাকাবাসীর জোরালো দাবি, ওই সিনিয়র নেতা যেন বিশেষ করে ফরিদপুর জেলার কোনো কমিটি গঠনের বিষয়ে তদারকি করতে না পারে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান