ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১:২৭
দিনাজপুরের বিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকর্ম দিবস-২০২২ উপলক্ষে সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
 
পরে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
 
উপজেলা চেয়ারম্যান বলেন, নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সমাজসেবা যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে। পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে সমাজসেবা দপ্তর। এছাড়া সমাজে বসবাসরত দরিদ্র, পীড়িত, অবহেলিত, দুস্থ, অসহায়দের আর্থসামাজিক উন্নয়ন-কল্যাণ ও সেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
 
সমাজকর্ম এবং সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক বিভিন্ন দিকনির্দেশনামূলক চিত্র তুলে ধরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
 
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত